শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তেহরানে সাবেক প্রেসিডেন্ট রাইসি’র জানাজায় হাজারো মানুষের ঢল

মোহাম্মদ খাইরুল আমিন • 22 মে 2024, 01:09 দুপুর • 345 বার পঠিত
তেহরানে সাবেক প্রেসিডেন্ট রাইসি’র জানাজায় হাজারো মানুষের ঢল
ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তাঁর সফরসঙ্গীদের জানাজায় অংশগ্রহণে বুধবার তেহরানের রাস্তায় হাজারো মানুষের ঢল নেমেছে। তারা রোববার হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান। খবর এএফপি’র। রাইসির প্রতিকৃতি হাতে নিয়ে হাজার হাজার মানুষ এই নগরীর কেন্দ্রস্থলে এবং তেহরান বিশ্ববিদ্যালয় ও এর তার আশপাশে জড়ো হয়েছেন। সেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত রাইসি এবং তার সঙ্গীদের জন্য প্রার্থনার নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে।