শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়

অনলাইন নিউজ পোর্টাল • 20 এপ্রিল 2021, 09:32 সকাল • 245 বার পঠিত
তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় নিয়াস দ্বীপে আঘাত হানে এ ভূমিকম্প।

ইএমএসসি জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তর সুমাত্রার পাডাংসিদেম্পুয়ান শহর থেকে ৩২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে। কম্পনের মাত্রা ৬ এবং এর উৎপত্তিস্থলের গভীরতা অন্তত ১০ কিলোমিটার।

এদিকে ভূমিকম্পের ফলে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর কারণে জারি করা হয়নি সুনামি সতর্কতাও।