শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

তীব্র গরমে ঝড়বৃষ্টির পূর্বাভাস, জনমনে স্বস্তির আভাস

অনলাইন নিউজ পোর্টাল • 28 এপ্রিল 2021, 09:13 সকাল • 248 বার পঠিত
তীব্র গরমে ঝড়বৃষ্টির পূর্বাভাস, জনমনে স্বস্তির আভাস

মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ দেশের প্রায় সব অঞ্চলের উপর দিয়েই বইছে। গত কয়েকদিন ধরেই দেশজুড়ে রেকর্ড তাপমাত্রা। বৈশাখের প্রচণ্ড তাবদাহে পুড়ছে দেশ। তীব্র গরমে হাসফাস করছে সাধারণ মানুষ। এই অবস্থায় কিছুটা স্বস্তির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ খবরে জনমনে স্বস্তি দেখা দিয়েছে।
 
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের দুই-এক জায়গাসহ কুমিল্লা ও কুষ্টিয়া অঞ্চলে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময়ে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
 
এ ছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডু, নোয়াখালীর হাতিয়া, রাঙামাটি, কুমিল্লা, মাইজদিকোর্ট, ফেনী, রাজশাহী এবং পাবনা অঞ্চলসহ ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
 
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সারা দেশের দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।