শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
মাকিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সন্তোষজনক’ আলোচনা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং, ৬৩০ কোটি ডলার চুরি এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ফ্রান্সের অর্থনৈতিক পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘নেতিবাচক’ করল ফিচ ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সংশোধন হচ্ছে ৩৮ লাখ আইসিটি বই: এনসিটিবি চেয়ারম্যান
জাতীয়

টাঙ্গাইলে ঘোড়ার মাংস প্রস্তুতের সময় চারজন আটক

মোহাম্মদ খাইরুল আমিন • 24 ফেব্রুয়ারি 2026, 05:00 বিকাল • 106 বার পঠিত
টাঙ্গাইলে ঘোড়ার মাংস প্রস্তুতের সময় চারজন আটক

জেলার গোপালপুর উপজেলায় ঘোড়া জবাই করে মাংস প্রস্তুতের সময় চারজনকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার দিবাগত মঙ্গলবার গভীর রাতে জেলার গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামের বাসিন্দা মো. হাফিজুর রহমানের বসতবাড়িতে জবাই করার উদ্দেশ্যে ১২টি ঘোড়া একত্র করা হয়। 

এরমধ্যে ৮টি ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত করছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মাংস প্রস্তুত ও প্যাকেটজাত করার সময় চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

আটক ব্যক্তিরা হলেন, ঢাকার আশুলিয়া উপজেলার জামগড়া এলাকার হাসান হাওলাদারের ছেলে মো. হৃদয় (২৩), একই উপজেলার তৈয়বপুর এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে মো. সুমন (২০), ধনিয়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে মো. ফরহাদ (৩০) ও লালমনিরহাটের আদিতোমারী উপজেলার মোফাজ্জল হোসেনের ছেলে আমিনুল ইসলাম (২৪)।

গোপালপুর থানার (এসআই) আব্বাস উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসসকে জানান, খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে হেফাজতে নেয়। আটক চারজন ও উদ্ধার করা ঘোড়াগুলোর বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।