টানা চতুর্থ মেয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ
অনলাইন নিউজ পোর্টাল
•
28 মে 2021, 07:28 সকাল
•
598 বার পঠিত
সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছেন বাশার আল আসাদ। বুধবার (২৬ মে) সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে বিপুল ভোট পান আসাদ।
সংসদীয় স্পিকার হামৌদা সাববাগ লাইভ কনফারেন্সে প্রেসিডেন্ট আসাদের জয় ঘোষণা করেন। তিনি বলেন, আসাদ ৯৫ দশমিক ১ শতাংশ ভোটে জয়লাভ করেছেন। আর ভোট পড়েছে ৭৮ দশমিক ৬ শতাংশ।
তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুলাহ সল্লুম আব্দুল্লাহ ১ দশমিক ৫ শতাংশ ও মাহমুদ আহমেদ মারি ৩ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছেন।
সিরিয়াবিরোধীরা এই ভোটকে প্রহসন বলে অভিহিত করেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোও বলছে ভোট অবাধ ও সুষ্ঠু হয়নি।