শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

টানা চারদিন মৃত্যুহীন, শনাক্ত ২৭

মোহাম্মদ খাইরুল আমিন • 15 এপ্রিল 2022, 05:37 বিকাল • 558 বার পঠিত
টানা চারদিন মৃত্যুহীন, শনাক্ত ২৭

দেশে গত একদিনে করোনাভাইরাসে কারো মৃত্যুর ঘটনা ঘটেনি। আসলে গত একদিন কেন, গেল টানা চারদিন ধরেই বাংলাদেশ করোনায় মৃত্যুহীন আছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণও আগের ২৪ ঘণ্টার চেয়ে কমেছে। এদিনের নতুন রোগীর সংখ্যা ২৭ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত করোনা আপডেটের খবরে জানায় বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৭ জনের কোভিড শনাক্ত হয়।

এতে করে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৪ শতাংশ। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৫২ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে মহামারীর মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২২৪ জন। 

গত ২৪ গণ্টায় কারো মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই রয়েছে।