শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

টানা বর্ষণে কানাডার আলবার্টায় আকস্মিক বন্যা

অনলাইন নিউজ পোর্টাল • 14 জুন 2020, 04:42 দুপুর • 260 বার পঠিত
টানা বর্ষণে কানাডার আলবার্টায়  আকস্মিক বন্যা

কানাডার আলবার্টায় শনিবার সন্ধ্যা থেকে টানাবর্ষণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। দক্ষিণ-পূর্ব আলবার্টায় টর্নেডো, বজ্রপাতসহ শিলাবৃষ্টি এবং ক্যালগারি ও আশপাশের অঞ্চলে টানাবর্ষণে বন্যা দেখা দিয়েছে।

ভারী বর্ষণে শহরের রাস্তাঘাট প্লাবিত হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বন্যার কারণে মারলবারো ও স্যাডলেটাউন স্টেশনের মধ্যে সি-ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে এবং উত্তর-পূর্বের একাধিক বাস রুটও বন্ধ করে দেয়া হয়েছে।

ক্যালগেরির নর্থইস্ট এলাকাটি এশিয়ান অধ্যুষিত এলাকা। এই এলাকায় অনেক বাঙালির বসবাস। প্রবাসী বাঙালিদের বাড়িঘর,গাড়ি ও বাগানের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।