শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টানা ৬ মৃত্যুহীন দিন, শনাক্ত ৪২

মোহাম্মদ খাইরুল আমিন • 10 এপ্রিল 2022, 04:44 দুপুর • 305 বার পঠিত
টানা ৬ মৃত্যুহীন দিন, শনাক্ত ৪২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ৬ দিন কোভিডে আক্রান্ত হয়ে কারো মৃত্যু ঘটেনি। গত একদিনে অবশ্য সংক্রমণ সামান্য বেড়েছে। এই সময়ে নতুন রোগী পাওয়া গেছে ৪২ জন। 


স্বাস্থ্য অধিদপ্তর আজ রোববার তাদের নিয়মিত আপডেটে জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।

এতে করে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৮০ শতাংশ। আগের দিন এ্ই হার ছিল শুন্য দশমিক ৬২ শতাংশ।

দেশে করোনার সংক্রমণ বেশ বলার মতো হারে কমে এসেছে। গেল ২৫ মার্চের পর থেকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা একশর নিচে রয়েছে। শনিবার ২৪ ঘণ্টায় শনাক্ত হয় ২৮ জন রোগী। করোনাভাইরাস মহামারীর শুরুর বছর ২০২০ সালের ৫ এপ্রিলের পর একদিনে এত কম রোগী আর শনাক্ত হয়নি।

নতুন শনাক্তদের নিয়ে করোনায় এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৬৫ জন। গত এক দিনে কারও মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৩ জন রয়েছে।

সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন ৭০৭ জন। এ পর্যন্ত ১৮ লাখ ৮৮ হাজার ৬৪০ জন সুস্থ হয়ে উঠলেন।