তালেবানের সমর্থনে আবারও বোরকা পরিহিতা নারীদের মিছিল
অনলাইন নিউজ পোর্টাল
•
23 সেপ্টেম্বর 2021, 12:08 দুপুর
•
315 বার পঠিত
আফগানিস্তানের বাদগিস প্রদেশের রাজধানী কালা নু শহরে তালেবানের সমর্থনে একদল নারী মিছিল করেছেন। নারী অধিকার রক্ষা করার দাবিতে দেশটির রাজধানী কাবুলসহ আরো কিছু শহরে যখন প্রায়ই নারীদের বিক্ষোভ মিছিল হচ্ছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সেসব মিছিলের ছবি প্রকাশিত হচ্ছে তখন তালেবানের সমর্থনে এ মিছিল হলো।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখা যাচ্ছে বোরকায় আপাদমস্তক ঢেকে রাস্তায় নেমেছেন আফগান নারীরা।