শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তালেবানের বিরুদ্ধ আফগান সেনা হত্যার অভিযোগ

অনলাইন নিউজ পোর্টাল • 23 জুন 2020, 03:34 দুপুর • 305 বার পঠিত
তালেবানের বিরুদ্ধ আফগান সেনা হত্যার অভিযোগ

গত এক সপ্তাহে আফগানিস্তানে তালেবান হামলায় ২৯১ জন আফগান সৈন্য নিহত হয়েছে বলে কাবুল ঘোষণা দিয়েছে । আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ সোমবার এক বিবৃতিতে ২৯১ জন সৈন্যর নিহত হওয়ার খবর দেয় যা আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হয়।

এ সম্পর্কে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, আফগান পক্ষগুলোর মধ্যে বর্তমানে যে আলোচনা চলছে তাকে ক্ষতিগ্রস্ত করা এবং সে সম্পর্কে জনমনে বিভ্রান্তি তৈরি করার লক্ষ্যে এই খবর প্রচার করা হয়েছে। তিনি বলেন, গত এক সপ্তাহে আফগান সেনাদের ওপর তাদের তিনটি হামলা হয়েছে; তবে সেসব হামলায় নিহতের সংখ্যা কোনো অবস্থায়ই সরকারের ঘোষিত সংখ্যার সমান নয়।

এর আগে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ সোমবার এক বিবৃতিতে  বলা হয়, গত এক সপ্তাহকে আফগানিস্তানের জন্য গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সপ্তাহ হিসেবে অভিহিত হয়েছে। বিবৃতিতে বলা হয়, এই এক সপ্তাহে তালেবান হামলায় ২৯১ জন আফগান সেনা নিহত ও ৫৫০ সেনা আহত হয়েছে।

তবে সরকারের ওই ঘোষণা তালেবান এমন সময় প্রত্যাখ্যান করল যখন আফগান সরকারের সঙ্গে এখনো আলোচনায় বসতে রাজি হয়নি তালেবান। এছাড়া, সম্প্রতি কাতারের দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কথিত শান্তিচুক্তি সই করার পর আফগানিস্তানের বিভিন্ন স্থানে তালেবানের হামলা কমার পরিবর্তে বেড়ে গেছে।