তালেবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে চীন
অনলাইন নিউজ পোর্টাল
•
09 সেপ্টেম্বর 2021, 08:27 সকাল
•
225 বার পঠিত
আফগানিস্তানে গঠিত নতুন সরকারের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে প্রস্তুত চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
নতুন সরকারকে চীন স্বীকৃতি দেবে কি না- সে সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য তিনি করেননি; তবে বলেছেন, চীন আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার দেখতে চায়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাংবাদিক সম্মেলনে এদিন উপস্থিত হয়েছিলেন ওয়েনবিন। সেখানে সাংবাদিকরা তার কাছে আফগানিস্তানে গঠিত নতুন সরকারের বিষয়ে চীনের অবস্থান জানতে চান।
উত্তরে ওয়াং ওয়েনবিন বলেন, ‘আমরা আফগানিস্তানের নতুন সরকার ও সেই সরকারের নেতা-কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার জন্য প্রস্তুত। আমরা বলতে চাই- চীন আফগানিস্তানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল।