তালেবান গেরিলাদের মুক্তি দেয়ার ঘটনায় ফ্রান্স উদ্বিগ্ন
অনলাইন নিউজ পোর্টাল
•
16 আগস্ট 2020, 07:48 বিকাল
•
177 বার পঠিত
ফ্রান্সের নাগরিক হত্যার অভিযোগে তালেবান গেরিলাদের মুক্তি না দেয়ার জন্য আফগান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স সরকার। শনিবার ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় কাবুলের প্রতি এ আহ্বান জানায়।
তালেবানের সঙ্গে শান্তি আলোচনাকে সামনে রেখে আফগান সরকার তালেবানের ৪০০ একনিষ্ঠ যোদ্ধাকে মুক্তি দিয়েছে। এসব বন্দীর বিরুদ্ধে বহু বড় বড় হত্যাকাণ্ড ও অপহরণের অভিযোগ রয়েছে।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “ফরাসি নাগরিক বিশেষ করে ফ্রান্সের সেনা ও ত্রাণ কর্মীদেরকে আফগানিস্তানে হত্যার জন্য যেসব বন্দী দায়ী তাদেরকে মুক্তি দেয়ার ঘটনায় প্যারিস উদ্বিগ্ন। এ ধরনের দাগী বন্দীদের মুক্তির ব্যাপারে প্যারিস কঠোর বিরোধিতা করছে। এসব বন্দিকে মুক্তি না দেয়ার জন্য আমরা আফগান সরকারের প্রতি আহবান জানাবো।”