তাইওয়ানে ৬ দশমিক ২ মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে
অনলাইন নিউজ পোর্টাল
•
24 অক্টোবর 2021, 09:48 রাত
•
266 বার পঠিত
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান। স্থানীয় সময় রোববার সকালে দেশটির রাজধানী তাইপেতে রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রায় ভূমিকম্পটি আঘাত হানে।
তাইওয়ানের সেন্ট্রাল আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ৬৭ কিলোমিটার (৪০ মাইল)। তবে ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, ভূমিকম্পটি চলতি বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে মনে হচ্ছে। এর কম্পন প্রায় ১০ সেকেন্ড স্থায়ী ছিল।
উল্লেখ্য, তাইওয়ানে নিয়মিত ভূমিকম্পে আঘাত হানে কারণ দ্বীপটি দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত।