শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
মাকিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সন্তোষজনক’ আলোচনা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং, ৬৩০ কোটি ডলার চুরি এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ফ্রান্সের অর্থনৈতিক পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘নেতিবাচক’ করল ফিচ ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সংশোধন হচ্ছে ৩৮ লাখ আইসিটি বই: এনসিটিবি চেয়ারম্যান
আন্তর্জাতিক

‘তাইওয়ান চুক্তি’তে সম্মত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র

অনলাইন নিউজ পোর্টাল • 06 অক্টোবর 2021, 09:31 রাত • 230 বার পঠিত
‘তাইওয়ান চুক্তি’তে সম্মত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র

‘তাইওয়ান চুক্তি’ মেনে চলার বিষয়ে সম্মত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আলাপের পর তারা ‘তাইওয়ান চুক্তি’ মেনে চলার ক্ষেত্রে সম্মত হন।

জো বাইডেন সাংবাদিকদের বলেন, আমি শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছি। ‘তাইওয়ান চুক্তি’ মেনে চলতে আমরা একমত। আমি মনে করি না চুক্তি মেনে চলা ছাড়া অন্য কিছু করা উচিত।

দীর্ঘদিন ধরে ওয়াংশিটন ‘এক চীন নীতি’তে অটল রয়েছে। এর আওতায় যুক্তরাষ্ট্র তাইওয়ান নয়, চীনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে আসছে। তাইওয়ান রিলেশন অ্যাক্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্র তাইওয়ানের সঙ্গে নয়, চীনের সঙ্গেই কূটনৈতিক সম্পর্ক রাখবে। তবে অঞ্চলটির সঙ্গে অনানুষ্ঠানিক সম্পর্ক রাখা যাবে।

সম্প্রতি চীন তাইওয়ানের আকাশসীমায় টানা চার দিন রেকর্ডসংখ্যক সামরিক বিমান পাঠায়, যা কিছু বিশ্লেষকের মতে, দ্বীপের জাতীয় দিবসের আগে তাইওয়ানের প্রেসিডেন্টের জন্য একটি সতর্ক বাণী।

তাইওয়ানের নিজস্ব সংবিধান, সামরিক বাহিনী এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা রয়েছে। অঞ্চলটি নিজেকে সার্বভৌম রাষ্ট্র বলে মনে করে। অরপদিকে চীন দাবি করে তাইওয়ান তাদের নিজস্ব ভূমি।