শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

স্যামসাং প্রধানের আড়াই বছরের কারাদণ্ড

অনলাইন নিউজ পোর্টাল • 19 জানুয়ারী 2021, 10:58 দুপুর • 694 বার পঠিত
স্যামসাং প্রধানের আড়াই বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরীয় ব্যবসা সাম্রাজ্য স্যামসাংয়ের কার্যত প্রধান লি জে-ইয়ংকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। ব্যাপক দুর্নীতির কারণে তাঁর বিরুদ্ধে গতকাল সোমবার এই দণ্ড ঘোষণা করা হয়। বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন ও মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকসের ভাইস চেয়ারম্যান লি। লির কারাদণ্ডের খবরে স্যামসাং ইলেকট্রনিকসের শেয়ারের দাম ৪ শতাংশ পড়েছে। 

গত বছরের অক্টোবরে লির বাবা লি কুন হির মৃত্যু হয়। বাবার মৃত্যুর পর তাঁরই স্যামসাংয়ের দায়িত্ব গ্রহণের কথা ছিল। কিন্তু এর মধ্যেই লির কারাদণ্ড হওয়ায় দেশটির বহুজাতিক প্রতিষ্ঠানটির মালিকানা পুনর্গঠন পিছিয়ে যেতে পারে।