শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমলো

মোহাম্মদ খাইরুল আমিন • 20 মার্চ 2022, 06:40 বিকাল • 550 বার পঠিত
সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমলো

খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়ে ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। বোতলজাত ৫ লিটার তেলের দাম ৩৫ টাকা কমে হয়েছে ৭৬০ টাকা। খোলা সয়াবিন তেলের দাম ৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে  ১৩৬ টাকা।

রোববার সচিবালয়ে তেল উৎপাদনকারী কোম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান।

বাণিজ্য সচিব জানান, আগামীকাল সোমবার থেকে মিলগেটে এ মূল্য কার্যকর হবে। তবে ভোক্তা পর্যায়ে কার্যকর হতে আরোপাঁচ-ছয়দিন সময় লাগতে পারে।

তপন কান্তি ঘোষ বলেন, পাম তেলের দাম কীভাবে নির্ধারণ করা যায় সেজন্য এ তেলের রিফাইনারি সমিতি আরেকটু সময় নিয়েছে। আগামী ২২ মার্চ বসে এ তেলে দাম নির্ধারণ করব।