স্বাধীনতা দিবসের ভাষণে বসানো হয়েছিল অ্যান্টি ড্রোন সিস্টেম
অনলাইন নিউজ পোর্টাল
•
16 আগস্ট 2020, 11:26 দুপুর
•
691 বার পঠিত
ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ভাষণ উপলক্ষে শুক্রবার থেকেই লাল কেল্লা চত্বরে নিরাপত্তা ব্যবস্থা কয়েকগুণ বাড়িয়ে দেয়া হয়। ভাষণকালে মোদির নিরাপত্তার অন্যতম অংশ ছিলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।
লালকেল্লার কাছেই বসানো ছিলো এই সিস্টেম। দূর থেকে যে কোনো ড্রোন লালকেল্লার দিকে এগিয়ে আসলেই সেটিকে ডিটেক্ট করার ক্ষমতা রাখে এটি।
জানা গেছে, ৩ কিলোমিটার পর্যন্ত দূর থেকে আসা মাইক্রো ড্রোন চিহ্নিত করতে পারবে এই সিস্টেম। আর এতে রয়েছে এমন সিস্টেম, যাতে লেজারের সাহায্যে আড়াই কিলোমিটার দূরের টার্গেটকেও মাটিতে ফেলে দেয়ার ক্ষমতা আছে।