শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

শুটিং করতে গিয়ে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 16 অক্টোবর 2021, 05:10 বিকাল • 305 বার পঠিত
শুটিং করতে গিয়ে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

রেললাইনের পাশে ভিডিও রেকর্ডিং করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো ভারতের হুগলি জেলার ভদ্রেশ্বরের এক কিশোরের। শুক্রবার বিকেলে ভদ্রেশ্বরে এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম ধীরজ পটেল (১৬)।-আনন্দবাজার

ট্রেন লাইনের পাশে দাঁড়িয়ে ভিডিও করছিল দুই বন্ধু। তারা ছিল লাইনের থেকে কিছুটা দূরত্বে। আর লাইনের একেবারে পাশে দাঁড়িয়ে ছিল তৃতীয় জন। ভিডিওতে মগ্ন তিনজনের কেউ খেয়াল করেনি, তীব্র গতিতে ছুটে আসছে ট্রেন। মুহূর্তের ভুলে সেই ট্রেনই ধাক্কা মারলো লাইনের কাছে দাঁড়িয়ে থাকা কিশোরটিকে। ছিটকে পড়ল দেহ। রক্তাক্ত অবস্থায় তাকে দেখা গেল সেই ভিডিওতেই। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বরে।