শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

শুরু হয়ে গেলো বরকতময় সিয়াম সাধনার মাস।

অনলাইন নিউজ পোর্টাল • 14 এপ্রিল 2021, 09:19 সকাল • 217 বার পঠিত
শুরু হয়ে গেলো বরকতময় সিয়াম সাধনার মাস।

রহমত, মাগফেরাত ও নাজাতের সুসংবাদ নিয়ে আবারও ফিরে এলো মাহে রমজান। পবিত্র এই মাসেই মহান আল্লাহ তা'লা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল-কোরআন নাজিল করেছেন যা মুমিনদের জন্য হেদায়েত স্বরূপ।

মঙ্গলবার সন্ধ্যায় দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় , শেষরাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে মাহে রমজানের আনুষ্ঠানিকতা। ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে অন্যতম হলো সিয়াম সাধনা। প্রত্যেক মুসলমানের জন্য রোজা একটি ফরজ (অবশ্য পালনীয়) ইবাদত।

রমজান সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন- ‘হে মুমিনগণ! তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। যেন তোমরা মুত্তাকি হতে পার।’ (সুরা বাকারাহ: ১৮৩)