শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিশু

সুনামগঞ্জে শিশুবান্ধব সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধন

মোহাম্মদ খাইরুল আমিন • 17 সেপ্টেম্বর 2025, 04:39 দুপুর • 265 বার পঠিত
সুনামগঞ্জে শিশুবান্ধব সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধন

সুনামগঞ্জ, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় শিশুর প্রারাম্ভিক বিকাশ এবং সাঁতার সুবিধা প্রদান (আইসিবিসি) প্রকল্পের জাতি গঠনে শিশু বান্ধব সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এর অধীনে সুনামগঞ্জ সার্কিট হাউসে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। 

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য দেন, যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক আইসিবিসি মোহাম্মদ আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, গবেষক আল আমিন, প্রোগ্রাম ম্যানেজার সিনারগোস রেজওয়ানুল হক, সাংবাদিক খলিল রহমান। 

উপস্থাপনায় ছিলেন মীর মাসরুজ্জান।