শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সুইৎজারল্যান্ডে বৈধতা পেল আত্মহত্যা করার যন্ত্র ‘সারকো’

অনলাইন নিউজ পোর্টাল • 07 ডিসেম্বর 2021, 04:43 দুপুর • 400 বার পঠিত
সুইৎজারল্যান্ডে বৈধতা পেল আত্মহত্যা করার যন্ত্র ‘সারকো’

স্বেচ্ছায় আত্মহত্যা করার এক অভিনব পদ্ধতি। সময় লাগবে এক মিনিটেরও কম। এমনই এক যন্ত্রের আইনি স্বীকৃতি দিল সুইৎজারল্যান্ড। কফিন আকৃতির ওই যন্ত্রে কৃত্রিম উপায়ে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমিয়ে এক মিনিটেরও কম সময়ের মধ্যে মৃত্যু ডেকে আনা হয়। যন্ত্রের নাম দেয়া হয়েছে ‘সারকো’।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘এগজিট ইন্টারন্যাশনাল’ এই যন্ত্রটি তৈরি করেছে। সংস্থার অধিকর্তা ফিলিপ নিটশে, যিনি ‘ডক্টর ডেথ’ হিসেবেও পরিচিত, রয়েছেন এই যন্ত্রের উদ্ভাবনের নেপথ্যে। কী ভাবে কাজ করবে যন্ত্রটি? সংস্থার দাবি, বাইরে থেকে যন্ত্র নিয়ন্ত্রণ করার পাশাপাশি ভিতর থেকেও তা চালু করা যাবে। অর্থাৎ মৃত্যুর প্রত্যাশায় যে ব্যক্তি ওই যন্ত্রের ভিতর ঢুকবেন, তিনি নিজেও যন্ত্রটি চালাতে পারবেন। এখানেই রয়েছে মূল সমস্যা।