শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

শরয়ী দৃষ্টিকোণ থেকে বইপত্র ভাড়া দেওয়া জায়েয আছে কি?

মোহাম্মদ খাইরুল আমিন • 27 অক্টোবর 2022, 11:57 দুপুর • 846 বার পঠিত
শরয়ী দৃষ্টিকোণ থেকে বইপত্র ভাড়া দেওয়া জায়েয আছে কি?

১২৬৬: প্রশ্ন
আমি একটি বইয়ের দোকান দিয়েছি। এখানে ধর্মীয় ও সাধারণ বইপত্র থাকে। স্কুল ও মাদরাসার অনেক ছাত্র-ছাত্রী আসে যাদের সবসময় বই কেনার সামর্থ্য থাকে না। তাই তাদের জন্য আমি কিছু বইপত্র রেখে দিয়েছি, যেগুলো ভাড়ায় তাদের পড়তে দিয়ে থাকি। যেমন, ছোট বই ২ টাকা, মাঝারি ধরনের বই ৫ টাকা ও বড় বই ১০ টাকা। আমার প্রশ্ন হচ্ছে, শরয়ী দৃষ্টিকোণ থেকে বইপত্র ভাড়া দেওয়া জায়েয আছে কি?

উত্তর:
যে সকল বই পাঠ করা জায়েয, সেগুলো নির্দিষ্ট মেয়াদে নির্দিষ্ট বিনিময়ে ভাড়া দেওয়াও জায়েয।

-আল মুহীতুল বুরহানী ১১/৩৪৯; বাদায়েউস সানায়ে ৪/১৮; রদ্দুল মুহতার ৬/৩৪; আলমুগনী ইবনে কুদামা ৮/১৩৫