শর্তসাপেক্ষে বাংলাদেশকে টিকার ফর্মুলা দেবে রাশিয়া
অনলাইন নিউজ পোর্টাল
•
23 এপ্রিল 2021, 09:17 সকাল
•
240 বার পঠিত
গোপন রাখার শর্তে রাশিয়া বাংলাদেশকে করোনাভাইরাসের টিকার ফর্মুলা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।
করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় টিকা পেতে চীনের পাশাপাশি রাশিয়ার সঙ্গে যোগাযোগ করছে সরকার। যোগাযোগের অগ্রগতি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে করোনাভাইরাসের টিকা দিতে রাশিয়া রাজি হয়েছে। বিষয়টি তারা নিশ্চিতও করেছে। কিন্তু বাংলাদেশের টিকার চাহিদা পূরণ করতে পারবে না রাশিয়া। এজন্য দেশটি টিকার ফর্মুলা দিতে রাজি হয়েছে।
তিনি আরো বলেন, রাশিয়া জানিয়েছে, রাশিয়া-বাংলাদেশ মিলে যৌথভাবে টিকা উৎপাদন হতে পারে। তবে বাংলাদেশ টিকা উৎপাদনের ফর্মুলা কাউকে দেখাতে পারবে না। টিকার ফর্মুলা গোপন রাখার শর্তে আমরা চুক্তি সই করেছি।