শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

শরণার্থীদের সাথে গ্রিসের নির্মম আচরণ, উদ্ধার করলো তুরস্ক (ভিডিও)

অনলাইন নিউজ পোর্টাল • 27 ডিসেম্বর 2020, 12:04 দুপুর • 266 বার পঠিত
শরণার্থীদের সাথে গ্রিসের নির্মম আচরণ, উদ্ধার করলো তুরস্ক (ভিডিও)

অভিবাসী ও শরণার্থীদের একটি দলকে গ্রিক কোস্ট গার্ড বাহিনী এজিয়ান সাগরের বুকে মৃত্যুর মুখে ফেলে রেখে গেলে তুর্কি কোস্ট গার্ড বাহিনী তাদেরকে উদ্ধার করে। শুক্রবার তুর্কি নিরাপত্তা বাহিনী প্রকাশিত একটি ভিডিও দৃশ্যে গ্রিক বাহিনীর নির্মম আচরণটি ধরা পড়ে।

ভিডিও ফুটেজে দেখা যায়, শিশুসহ শরণার্থীদের একটি দলকে রাবার বোটে তুলে তুরস্কের পানিসীমার দিকে ঠেলে দিয়ে চলে যায় গ্রিক কোস্ট গার্ড বাহিনী।

পরে মুক্ত সমুদ্রের রুক্ষ পরিস্থিতিতে মৃত্যুর দ্বারপ্রান্তে উপনীত অভিবাসী ও শরণার্থীদের দলটিকে উদ্ধার করে তাদেরকে তীরে নিয়ে যায় তুর্কি বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার গ্রিক কোস্টগার্ড বোট ‘এলএস-৭০’ গ্রিসে প্রবেশ করা শরণার্থীদের একটি দলকে লেসবস দ্বীপের দক্ষিণ উপকূলে এনে একটি রাবার বোটে তুলে দেয়। পরে তাদেরকে তুর্কি পানিসীমার দিকে ঠেলে দিয়ে স্থানটি ছেড়ে চলে যায় গ্রিক বাহিনী।

তুর্কি নৌ-বাহিনী কমান্ড (ডিজেকেকে) এজিয়ান সাগরে পুনরুদ্ধার এবং নজরদারি মিশন পরিচালনার সময় এই ঘটনাটি রেকর্ড করে।

যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়ে নতুন জীবন শুরু করতে ইউরোপ পাড়ি জমাতে চাওয়া অভিবাসীদের প্রধান ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে তুরস্ক ও গ্রিস।

২০১৬ সালের অভিবাসী চুক্তির প্রতিশ্রুতি রক্ষায় ইউরোপীয় ইউনিয়নের ব্যর্থতার অভিযোগ করে ফেব্রুয়ারির শেষের দিকে অনিয়মিত অভিবাসীদের জন্য প্রবেশদ্বার উন্মুক্ত করে দেয় তুরস্ক।

অন্যদিকে, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে শরণার্থী নিয়মনীতির তোয়াক্কা না করে অভিবাসীদের সাথে অমানবিক আচরণ, বিপুল পরিমাণে ফেরত পাঠানো এবং সংক্ষিপ্ত নির্বাসনের জন্য গ্রিসকে অভিযুক্ত করে আসছে তুরস্ক।