সরকারের দ্রুততার সঙ্গে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন পাস
অনলাইন নিউজ পোর্টাল
•
25 অক্টোবর 2021, 09:08 রাত
•
602 বার পঠিত
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর বলেছেন, সরকার দ্রুততার সঙ্গে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন পাস করেছে। এরই মধ্যে এর উপাচার্য নিয়োগ সম্পন্ন হয়েছে। চিকিৎসাক্ষেত্রে উন্নতমান, গবেষণার সুযোগ ও উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীরও নির্দেশনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ করতে আমাদের এ খুলনা সফর। আশা করি, শিগগিরই এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে পারবো।
সোমবার খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রস্তাবিত স্থান পরিদর্শন উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে সচিব এসব কথা বলেন।
এ সময় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান বিশ্ববিদ্যালয়ের খসড়া লোগো, প্রস্তাবিত স্থানের সাইট ম্যাপ ও স্থাপনা নির্মাণ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।