শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
মাকিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সন্তোষজনক’ আলোচনা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং, ৬৩০ কোটি ডলার চুরি এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ফ্রান্সের অর্থনৈতিক পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘নেতিবাচক’ করল ফিচ ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সংশোধন হচ্ছে ৩৮ লাখ আইসিটি বই: এনসিটিবি চেয়ারম্যান
আন্তর্জাতিক

স্পেনে রেল দুর্ঘটনায় মৃতদের স্মরণে নানা কর্মসূচি

মোহাম্মদ খাইরুল আমিন • 26 জানুয়ারী 2026, 03:45 দুপুর • 166 বার পঠিত
স্পেনে রেল দুর্ঘটনায় মৃতদের স্মরণে নানা কর্মসূচি

দক্ষিণ স্পেনের হুয়েলভা ও আদামুজ শহরে মর্মান্তিক রেল দুর্ঘটনায় মৃতদের স্মরণে রোববার নানা কর্মসূচি পালিত হয়েছে। 
ভয়াবহ ওই দুর্ঘটনার এক সপ্তাহ পূর্তি উপলক্ষে এ সব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত রোববার আন্দালুসিয়া অঞ্চলের আদামুজ গ্রামের কাছে দুটি দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৪৫ জন প্রাণ হারান। 

এই দুর্ঘটনায় মৃতদের অধিকাংশই হুয়েলভার বাসিন্দা।

হুয়েলভায় আয়োজিত স্মরণ অনুষ্ঠানে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে এক মিনিট নীরবতা পালন করা হয়। ঠিক ওই সময়েই দুর্ঘটনাটি ঘটেছিল। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এই দুর্ঘটনার সময় একটি ট্রেন মাদ্রিদ থেকে হুয়েলভায় যাচ্ছিল।  মালাগা থেকে মাদ্রিদগামী আরেকটি ট্রেনের সঙ্গে হুয়েলভাগামী ট্রেনটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। 

এই দুর্ঘটনায় মৃতদের ৪৫ জনের মধ্যে ৩৬ জন ছিলেন হুয়েলভাগামী ট্রেনের যাত্রী। আহত হয়ে আরও ২২ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অন্যদিকে, আদামুজে রোববার নিহতদের স্মরণে এক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধার কাজে এগিয়ে এসেছিলেন। 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আদামুজের মেয়র রাফায়েল অ্যাঞ্জেল মোরেনো স্থানীয় জনগণের গভীর শোকের কথা তুলে ধরেন। এ সময় কর্দোবার বিশপ যিশু ফার্নান্দেজ ধর্মীয় আনুষ্ঠানিকতায় সভাপতিত্ব করেন।

তদন্তকারীদের প্রাথমিক ধারণা অনুযায়ী, রেললাইনের একটি ফাটলের কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়ে থাকতে পারে। চালকের ভুলের সম্ভাবনা ইতোমধ্যে নাকচ করা হয়েছে।

দুর্ঘটনায় দুই চালকের মধ্যে একজন মারা যান।

এই দুর্ঘটনা ও পরবর্তী কয়েক দিনে স্পেনের রেল নেটওয়ার্কে ঘটে যাওয়া আরও কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার কারণে দেশটির রেল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।