সৌদি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালালো ইয়েমেন
অনলাইন নিউজ পোর্টাল
•
26 এপ্রিল 2021, 08:52 সকাল
•
234 বার পঠিত
সৌদি আরবের আসির প্রদেশের কিং খালিদ বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। জেনারেল সারিয়ির বরাতে খবর স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল মাসিরা’র।
রোববার সকালে ইয়েমেনি ড্রোন ওই বিমানঘাঁটির সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায় বলে এক টুইট বার্তায় জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি।
হামলায়ও ইয়েমেনে তৈরি কাসেফ টু-কে ড্রোন ব্যবহার করা হয়েছে জানিয়ে টুইটে তিনি জানান, সৌদি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা ছিল অত্যন্ত নিখুত। সৌদি আরবের অব্যাহত বর্বর আগ্রাসনের জবাব এই হামলা।