শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদি আরবে এবার ৩০ রোজা ও ১৩ মে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে

অনলাইন নিউজ পোর্টাল • 05 মে 2021, 11:51 দুপুর • 288 বার পঠিত
সৌদি আরবে এবার ৩০ রোজা ও ১৩ মে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে

সৌদি আরবে এবার ৩০ রোজা হবে। সৌদি কাউন্সিল অব সিনিয়র স্কলারস এবং রয়েল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল মানেয়া এ কথা জানিয়েছেন। । সেক্ষেত্রে আগামী ১৩ মে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। 

এই প্রথম জ্যোতির্বিদ্যার গণনা অনুসারে সৌদি আরব ইসলামি ক্যালেন্ডারের তারিখ ঘোষণা করলো। এর আগে সাধারণত প্রচলিত চাঁদ দেখার ভিত্তিতে ঘোষণা করা হতো। তবে সৌদি আরব সেই অবস্থান থেকে অনেকটা সরে এসেছে।

এর আগে চলতি বছরের রমজান মাস শুরুর অনেক আগেই নতুন মাসের প্রথম দিন ঘোষণা করে দিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। তবে রমজানের শেষে নতুন চাঁদ দেখলে মানুষজনকে জানানোর আহ্বান জানিয়েছেন আল মানেয়া।

উল্লেখ্য, সৌদি আরবে গত ১৩ এপ্রিল রমজান শুরু হয়। নতুন চাঁদ দেখার ওপর ভিত্তি করে আরবি মাস শুরু হয়। সেক্ষেত্রে একটি মাস ২৯ দিন না ৩০ দিন হবে তা নির্ধারিত হয়।