শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সোমালিয়ার সরকারি সামরিক বাহিনীর সংঘর্ষ, নিহত অন্তত ৩০ জন

অনলাইন নিউজ পোর্টাল • 25 অক্টোবর 2021, 10:51 দুপুর • 224 বার পঠিত
সোমালিয়ার সরকারি সামরিক বাহিনীর সংঘর্ষ, নিহত অন্তত ৩০ জন

সাবেক মিত্র আহলু সুন্নাহ ওয়াল জামার সদস্যদের সঙ্গে সোমালিয়ার সরকারি সামরিক বাহিনীর সংঘর্ষে অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির গ্যালমুডাগ প্রদেশের এই সংঘর্ষে আহত হয়েছেন আরো শতাধিক বলে স্থানীয় বাসিন্দা। 

স্থানীয় বাসিন্দা এবং বিশ্লেষকরা বলছেন, গ্যালমুডাগ প্রদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা গুরিসিলের এই সংঘর্ষ উভয় গোষ্ঠীকে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের বিরুদ্ধে তাদের লড়াই থেকে বিচ্যুত করার ঝুঁকি রয়েছে।

শনিবার সকালের দিকে সোমালিয়ার জাতীয় সেনাবাহিনীর সদস্যেদের সঙ্গে এএসডব্লিউজের সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষ রোববারও চলেছে। গুরিসিলের প্রবীণ বাসিন্দা ফারাহ আব্দুল্লাহি রয়টার্সকে বলেছেন, আমি ৩০ জনের বেশি মানুষের প্রাণহানি নিশ্চিত হয়েছি। কারণ আমি তাদের ২৭ জনকে চিনতাম এবং তারা উভয় দলের সদস্য।

চলতি মাসের শুরুর দিকে উত্তেজনা চরমে পৌঁছায়, যখন ফেডারেল বাহিনীর সদস্যরা এএসডব্লিউজের বিরুদ্ধে পূর্ব-পরিকল্পিত অভিযান শুরু করে। তবে এএসডব্লিউজে সরকারি বাহিনীর হামলা প্রতিহত এবং গুরিসিলের দখল নেয়। সেখানকার স্থানীয় বাসিন্দারা এই গোষ্ঠীর গুরিসিল দখলকে স্বাগত জানায়।