সোমালিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আত্মঘাতী হামলায় ৮ জন নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
26 সেপ্টেম্বর 2021, 01:38 দুপুর
•
235 বার পঠিত
সোমালিয়ার প্রেসিডেন্ট প্যালেসের কাছে একটি চেক পয়েন্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো সাতজন। স্থানীয় সময় শনিবার এ হামলার ঘটনা ঘটে।
এদিকে, জেলা পুলিশের প্রধান মুকাওয়ি আহমেদ মুডে সাংবাদিকদের জানান, ওই হামলায় আরো সাতজন আহত হয়েছেন।
দেশটির পুলিশের মুখপাত্র আব্দিফাতাহ আদেন হাসান সাংবাদিকদের জানান, হামলাকারীদের লক্ষ্য ছিল প্রেসিডেন্ট প্যালেস। বোমা হামলায় এক সেনা সদস্যসহ আটজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, হামলার জন্য আল-শাবাব দায়ী।