শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সোমালিয়া মোগাদিশুতে আত্মঘাতী বোমা হামলা, ৯ জন নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 10 জুলাই 2021, 06:10 বিকাল • 569 বার পঠিত
সোমালিয়া মোগাদিশুতে আত্মঘাতী বোমা হামলা, ৯ জন নিহত

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৯ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আরো আট জন আহত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আজ শনিবার এই তথ্য জানিয়েছে গার্ডিয়ান।

সোমালিয়ার গার্ডিয়ান বলছে, একটি রাস্তার ব্যস্ত সংযোগস্থলে শনিবার এই ঘটনা ঘটে। সরকারি গাড়ি বহর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। গাড়ির বহরে ছিলেন দেশটির সিনিয়র পুলিশ কর্মকর্তা ফারহান মোহাম্মদ। তিনি এই ঘটনায় বেঁচে ফিরেছেন। এই ঘটনার দায় স্বীকার করেছে আল-শাবাব নামের একটি গোষ্ঠী।

মোগাদিশু মদিনা হাসপাতালের ডা. মোহাম্মদ নূর জানান,
৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ,তার হাসপাতালে নেওয়া রোগী ও মৃতদেহ হিসেব করে এই সংখ্যাটি জানানো হয়েছে। তিনি বলেন, আমি নিশ্চিত, এই সংখ্যাটি আরো বাড়তে পারে। কারণ ভুক্তভোগীদের অন্যান্য হাসপাতালেও নেওয়া হয়েছে।