শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সংক্রমণের ৮০ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্ট

অনলাইন নিউজ পোর্টাল • 30 জুন 2021, 08:12 সকাল • 233 বার পঠিত
সংক্রমণের ৮০ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্ট

দেশে গত দুই মাসে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের নমুনা পরীক্ষা করে ৮০ শতাংশে ডেলটা ধরন পাওয়া গেছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) গবেষণায় এ চিত্র বেরিয়ে এসেছে। 

গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গবেষণার এ ফল জানানো হয়। করোনার ভারতীয় ধরনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে নতুন নাম দেয়া হয় ‘ডেলটা ভ্যারিয়েন্ট’। গত বছরের অক্টোবরে ভারতে প্রথম করোনার এ ধরন শনাক্ত হয়। করোনার এ ধরন অতি সংক্রামক। দ্রুত একজনের কাছ থেকে অন্যের শরীরে ছড়িয়ে পড়তে পারে। মূলত এ ধরনের কারণে গত এপ্রিল ও মে মাসে ভারতে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়।