শনাক্ত ৩৪, মৃত্যু নেই
মোহাম্মদ খাইরুল আমিন
•
24 মে 2022, 04:59 দুপুর
•
254 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এই সময়ে আর কেউ কোভিড-১৯ ভাইরাসে মারা যায়নি।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ১৯ লাখ ৫৩ হাজার ২৯৮ জন। শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কেউ মারা না যাওয়ায় করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৩০ জন রইল।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৮ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট ১৯ লাখ ১ হাজার ৩৮৫ জন।
শেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৩৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৩২৫টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়ায় শূন্য দশমিক ৭৯ শতাংশ। করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ।