শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

শনাক্ত ২৯, মৃত্যু নেই

মোহাম্মদ খাইরুল আমিন • 03 জুন 2022, 07:45 বিকাল • 604 বার পঠিত
শনাক্ত ২৯, মৃত্যু নেই

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এই সময়ে নতুন রোগী পাওয়া গেছে ২৯ জন। এর ২৩ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা।

আজ স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪ হাজার ৮২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।  আগের দিন ২২ জন শনাক্ত হয়েছিলেন।

আজকের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬০ শতাংশ। আগের দিন এটি ছিল শূন্য দশমিক ৪২ শতাংশ ছিল।

নতুন ২৯ জনকে নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫৩ হাজার ৫৯২ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা না যাওয়ায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা আগের মতো ২৯ হাজার ১৩১ জন রয়েছে।

গেল একদিনে কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১৯৫ জন। এ নিয়ে ১৯ লাখ ৩ হাজার ৫৮০ জন সেরে উঠলেন।

গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে যে ৬ জন শনাক্ত হয়েছেন তার মধ্যে ২ জন করে ময়মনসিংহ ও চট্টগ্রাম জেলার আর ১ জন করে কক্সবাজার ও কুষ্টিয়া জেলার।