শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

শনাক্ত ২২, মৃত্যু নেই

মোহাম্মদ খাইরুল আমিন • 02 জুন 2022, 07:46 বিকাল • 745 বার পঠিত
শনাক্ত ২২, মৃত্যু নেই

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এই সময়ে আরো ২২ জনের শরীরে করোনা ধরা পড়েছে। 

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সোয়া ৫ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এই নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৪২ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৬৩ শতাংশ ছিল।

এখন নতুন এই ২২ রোগীকে নিয়ে দেশে শনাক্ত মোট রোগী হলো ১৯ লাখ ৫৩ হাজার ৫৬৩ জন।

গেল একদিনে কেউ কোভিড-১৯ এ মারা না যাওয়ায় মৃত্যুর মোট সংখ্যা আগের মত ২৯ হাজার ১৩১ জন রয়েছে।

শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬৮ জন। এ নিয়ে ১৯ লাখ ৩ হাজার ৩৮৫ জন সেরে উঠলেন।

গত একদিনে যারা করোনা শনাক্ত হয়েছেন তাদের ১১ জন ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। এছাড়া গোপালগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার ও ঝিনাইদহে দুই জন করে রোগী পাওয়া গেছে। ময়মনসিংহ, নেত্রকোণা ও কুষ্টিয়ায় পাওয়া গেছে একজন করে নতুন রোগী।