শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে ফিরছেন বিল ক্লিনটন

অনলাইন নিউজ পোর্টাল • 18 অক্টোবর 2021, 07:20 বিকাল • 299 বার পঠিত
সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে ফিরছেন বিল ক্লিনটন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার পর ১৭ অক্টোবর সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। স্ত্রী হিলারি ক্লিনটনকে সঙ্গে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন ৭৫ বছর বয়সী বিল ক্লিনটন।  

পাঁচ রাত ধরে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় বিল ক্লিনটনের রক্তপ্রবাহে সংক্রমণ ধরা পড়ে। মূত্রনালী থেকে এ সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে ধারণা করছেন চিকিৎসকরা। এজন্য মূত্রণালীর সংক্রমণের চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। তার এই সংক্রমণ বেশ গুরুতর ছিল বলেও জানিয়েছেন তারা।  
চিকিৎসকরা বলছেন, সম্পূর্ণ সুস্থ হয়েই বিল ক্লিনটন তার নিউ ইয়র্কের বাড়িতে ফিরছেন।

ক্লিনটনকে চিকিৎসা দেওয়া ডাক্তার এক বিবৃতিতে বলেছেন, বিল ক্লিনটনের জ্বর এবং রক্তের শ্বেত কণিকা স্বাভাবিক হয়েছে। তিনি নিউ ইয়র্কে ফিরে অ্যান্টিবায়োটিক কোর্স সম্পন্ন করবেন।