শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

স্কুল-কলেজ খোলার বিষয়ে উদ্বেগ-অনিশ্চয়তা

অনলাইন নিউজ পোর্টাল • 20 মার্চ 2021, 09:22 রাত • 410 বার পঠিত
স্কুল-কলেজ খোলার বিষয়ে উদ্বেগ-অনিশ্চয়তা

করোনার সংক্রমণ কমে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হলেও ফের মহামারির প্রকোপ বেড়ে গেছে। শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক সবার মধ্যেই প্রশ্ন করোনার মধ্যে আসলেই কি স্কুল-কলেজ খুলছে?

 

আগামী ৩০ মার্চের আগে করোনার পুরো পরিস্থিতি দেখে সরকারের উচ্চ পর্যায় থেকেই সে বিষয়ে সিদ্ধান্ত আসবে। তবে সেজন্য অন্তত অপেক্ষা করতে হবে আরও এক সপ্তাহ।

 

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণের পর ১৮ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই সময়ে অনলাইনে এবং সংসদ টিভিতে শ্রেণি কার্যক্রম চালু রাখে সরকার।

 

করোনা সংক্রমণ কমে আসায় আগামী ৩০ মার্চ স্কুল-কলেজ এবং ২৪ মে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। স্কুল-কলেজ খোলা নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের একটি নির্দেশনার আলোকে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর অধীন প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতিরও নির্দেশ দিয়েছে।

 

শিক্ষামন্ত্রী দীপু মনি গত ২২ ফেব্রুয়ারি অনলাইনে সংবাদ সম্মেলনে জানান, সরকার সিদ্ধান্ত নিয়েছে সব বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান ঈদ-উল-ফিতরের পর ২৪ মে থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ১৭ মে থেকে খুলে দেওয়া হবে। হল খুলে দেবার আগেই আবাসিক শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সবাইকেই টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।