শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপাইনে

অনলাইন নিউজ পোর্টাল • 02 আগস্ট 2020, 12:04 দুপুর • 989 বার পঠিত
শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপাইনে

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪।

শনিবার মিন্দানাও এলাকার ৪৭৩ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিটারিয়ান সিসমোলজিকাল সেন্টার। এতে তাৎক্ষনিক নিহত বা আহতের কোনো খবর পাওয়া যায়নি। 

ফিলিপাইনের ভলকানোলজি এজেন্সি জানায়, মিন্দানাওয়ের এ ভূমিকম্পে সুনামির কোনো শঙ্কা নেই।