শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
লাইফস্টাইল

সকালবেলার ১০ রুটিন হতে পারে আপনার সাফল্যের চাবিকাঠি

মোহাম্মদ খাইরুল আমিন • 17 ফেব্রুয়ারি 2025, 11:10 দুপুর • 386 বার পঠিত
সকালবেলার ১০ রুটিন হতে পারে আপনার সাফল্যের চাবিকাঠি

একটি স্বাস্থ্যকর রুটিনই হতে পারে সাফল্যের মূল চাবিকাঠি। বিশ্বজুড়ে সফল ও সৃজনশীল ব্যক্তিরা একটি নির্দিষ্ট রুটিন অনুসরণ করে, যা তাদের দিনকে আরও উৎপাদনশীল ও কার্যকর করে তোলে। এই অভ্যাসগুলো অনুসরণ করে আপনিও একটি ভালো রুটিন গড়ে তুলতে পারেন।

১. একটি নিয়মিত অভ্যাস গড়া
প্রতিদিন সকালের একটি নির্দিষ্ট রুটিন থাকা যা মানসিক স্থিরতা তৈরি করে এবং অভ্যাসকে টিকিয়ে রাখে। আমেরিকান নৃত্যশিল্পী টুইলা থার্প প্রতিদিন সকাল ৫:৩০ টায় উঠে জিমে যান। লেখিকা মারি কোন্ডো ঘুম থেকে উঠে জানালা খুলে দেন এবং ধূপ জ্বালান, যা তার দিনকে ইতিবাচকভাবে শুরু করতে সাহায্য করে।

২. মস্তিষ্ককে পরিষ্কার করা
সকালে মেডিটেশন করলে উদ্বেগ ও মানসিক চাপ কমে এবং মনোযোগ ও আত্মসচেতনতা বাড়ায়। আরিয়ানা হাফিংটন সকালে ২০-৩০ মিনিট মেডিটেশন করেন। জ্যাক ডরসি ধ্যান করার পর ছয় মাইল দৌড়ান।

৩. শরীরচর্চা করা
নিয়মিত ব্যায়াম করলে শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পায়। আনা উইন্টুর প্রতিদিন এক ঘণ্টা টেনিস খেলেন। বারাক ওবামা তার সকাল শুরু করেন ওজন উত্তোলন এবং কার্ডিও ওয়ার্কআউটের মাধ্যমে।

৪. কৃতজ্ঞতা প্রকাশ করা
মারি কোন্ডো প্রতিদিন ধূপ জ্বালানোর পর পরিবারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপরাহ উইনফ্রে প্রতিদিন সকালে পাঁচটি অনুপ্রেরণামূলক উক্তি পরে, যা তাকে ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সাহায্য করে।

৫. ভোরে উঠা
গবেষণায় দেখা গেছে, সকালে উঠা মানুষেরা বেশি কার্যক্ষম হন। টিম কুক ভোর ৩:৪৫-এ ওঠেন এবং ইমেইল চেক করেন। রিচার্ড ব্র্যানসন সকাল ৫টায় উঠে শরীরচর্চা ও পরিবারের সঙ্গে সময় কাটান।

৬. বই পড়া
সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় ব্যয় না করে বই পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত। গবেষণায় দেখা গেছে, মাত্র ৬ মিনিট বই পড়লে ৬৮% পর্যন্ত মানসিক চাপ কমে। বিল গেটস এবং বারাক ওবামা তাদের সকাল বই পড়ার মাধ্যমে শুরু করেন।

৭. জার্নাল লেখা
জার্নাল লেখা মানসিক চাপ কমায় এবং লক্ষ্য স্থির করতে সাহায্য করে। ওয়ারেন বাফেট, রিচার্ড ব্র্যানসন এবং আরিয়ানা হাফিংটন প্রতিদিন তাদের পরিকল্পনা লিখে রাখেন।

৮. পানি পান 
সকালে এক গ্লাস পানি শরীরকে রিহাইড্রেট করে এবং বিপাক ক্রিয়া বাড়াতে সাহায্য করে। ক্যামেরন দিয়াজ বলেন, "আমি সকালে দাঁত ব্রাশ করার পর এক বোতল পানি পান করি, এবং সঙ্গে সঙ্গে সতেজ অনুভব করি।"

৯. স্বাস্থ্যকর নাস্তা 
সঠিক সকালের নাস্তা আপনাকে সারাদিনের জন্য শক্তি জোগায়। বারাক ওবামা ডিম, আলু এবং গমের টোস্ট খান। রিজ উইদারস্পুন প্রতিদিন সকালে গ্রিন স্মুদি পান করেন।

১০. টু-ডু লিস্ট তৈরি 
একটি পরিকল্পিত দিন আপনাকে সংগঠিত থাকতে সাহায্য করে। মিশেল ওবামা এবং রিচার্ড ব্র্যানসন প্রতিদিনের কাজগুলোর তালিকা তৈরি করেন যাতে গুরুত্বপূর্ণ কাজগুলো বাদ না পড়ে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট মিশেল ওবামা বলেন—"সফলতা কেবল তখনই অর্থবহ, যখন তা আপনার নিজের মতো হয়।"