সিরিয়াতেই ৫৩ লাখ মানুষ গৃহহীন
অনলাইন নিউজ পোর্টাল ২৪
•
11 ফেব্রুয়ারি 2023, 07:53 বিকাল
•
240 বার পঠিত
তুরস্ক-সিরিয়া ভূমিকম্পে একদিকে মৃতের সংখ্যা বেড়ে ২৪,০০০ ছাড়িয়েছে এবং অন্যদিকে শুধুমাত্র সিরিয়াতেই ৫৩ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বরফ শীতল তাপমাত্রা লাখ লাখ মানুষের দুর্ভোগ যেমন বাড়িয়ে দিয়েছে তেমনি বাধা হয়ে দাঁড়িয়েছে উদ্ধার কাজের।
যুদ্ধবিদ্ধস্ত সিরিয়াতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের অবস্থা বেশি শোচনীয়। বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর যুদ্ধের কারণে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এই যে পশ্চিমাদেশগুলোর যুদ্ধের প্রতি যে আগ্রহ তার তুলনায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর আগ্রহ নেই বললেই চলে।