শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিলেটে ফের বন্যার অবনতির শঙ্কা!

মোহাম্মদ খাইরুল আমিন • 29 জুন 2022, 09:08 সকাল • 253 বার পঠিত
সিলেটে ফের বন্যার অবনতির শঙ্কা!

১৫ জুন থেকে উজানের ঢল আর ভারী বর্ষণে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পুরো সিলেট বিভাগ। বিশেষ করে সিলেট জেলার ৮০ ভাগ এবং সুনামগঞ্জের ৯০ ভাগের বেশি এলাকা প্লাবিত হয় স্মরণকালের ভয়াবহ বন্যায়।

তবে কয়েকদিন ধরে পানি ধীর গতিতে নামলেও প্লাবিত রয়েছে বেশিরভাগ এলাকা। ফলে অনেকে এখনো আশ্রয়কেন্দ্রে দিনাতিপাত করছেন।

আবারও এ অবস্থায় বন্যা কবলিত সিলেটবাসীর মনে ভয় ধরাচ্ছে ভারী বৃষ্টি। মঙ্গলবার (২৮ জুন) দিনভর সিলেটে হালকা বৃষ্টিপাত হলেও রাত ১০টার পর থেকে ভারী বৃষ্টিতে নগরের অনেক এলাকা প্লাবিত হয়েছে। ফলে আবারও বন্যার শঙ্কায় আছেন সিলেটবাসী।

 বিশেষ করে মঙ্গলবার রাত ১০টা থেকে ১টা টানা তিন ঘণ্টার ভারী বৃষ্টিতে নগরের অনেক এলাকা প্লাবিত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা বলছেন, আরও কয়েকদিন বৃষ্টিপাত হবে। দিনের তুলনায় রাতে বেশি বৃষ্টি হবে। নদ-নদীর পানিও কিছুটা বাড়বে। এ অবস্থায় উজানে ভারী বৃষ্টি হলে বন্যার পানি ফের বাড়ার আশঙ্কা রয়েছে।    

সরেজমিন দেখা গেছে, রাতের বৃষ্টিতে নগরের অনেক এলাকায় রাস্তাঘাটে পানি জমেছে। ছড়াখালগুলো সুরমার পানির সঙ্গে একাকার হওয়াতে নগরের কিছু এলাকায় আবারও পানি উঠেছে। নগরের তালতলা, উপশহর এলাকার বিভিন্ন ব্লক, তেররতন, যতরপুরসহ নিচু এলাকাগুলো বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।  

তিনি বলেন, বাড়ি ফিরেও আয়-রোজগার নেই। অনেকের ঘরে খাবার নেই। অনাহারে-অর্ধাহারে কাটছে। ফের বন্যা হলে কীভাবে কী করব, বুঝতে পারছি না।

গত ১২ মে থেকে সিলেটে দ্বিতীয় দফা বন্যা দেখা দেয়। এর আগে প্রথমদফা বন্যায় সুনামগঞ্জের হাওর ডুবিয়েছে। আর এবার তৃতীয় দফা বন্যায় সবকিছু হারিয়ে অস্তিস্ব সংকটে পড়েছে মানুষজন।
 
 সরকারি তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে এবার প্রায় অর্ধকোটির বেশি মানুষ বন্যা কবলিত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় বন্যায় চার লাখ ১৬ হাজার ৯৬৬টি পরিবারের ২১ লাখ ৯৬ হাজার ৯৬৫ জন মানুষ বন্যাক্রান্ত হয়েছেন। তাদেরমধ্যে ৩০ হাজার ৯৪০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভাগজুড়ে প্রাকৃতিক দুর্যোগে ৫২ জনের মৃত্যু হয়েছে