শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সেনেগালের হাসপাতালে আগুন, ১১ নবজাতকের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 26 মে 2022, 11:11 দুপুর • 265 বার পঠিত
সেনেগালের হাসপাতালে আগুন, ১১ নবজাতকের মৃত্যু

সেনেগালের একটি হাসপাতালে আগুন লেগে ১১ জন নবজাতক মারা গেছে। টিভাওয়ানে শহরে এই দুর্ঘটনা ঘটেছে। দেশটির প্রেসিডেন্ট ম্যাকি স্যাল এই খবর জানিয়েছেন। 

টুইটারে ম্যাকি স্যাল বুধবার মাঝরাতে জানান, ‘‘পাবলিক একটি হাসপাতালের নবজাতক বিভাগে আগুন লেগে ১১ নবজাতকের মারা যাওয়ার ভয়াবহ দুর্ঘটনার কথাটা মাত্রই খুব কষ্টের সঙ্গে জানলাম। তাদের মা ও পরিবারকে জানাই গভীর সমবেদনা।’

নিদারুণ এই বিয়োগান্ত ঘটনাটি ঘটেছে মামে আবদু আজিজ সাই দেবাখ হাসপাতালে। সেনেগালের রাজনীতিবিদ ড্রপ সাই জানান, এই দুর্ঘটনার কারণ ‘শর্ট সার্কিট’। 

‘‘আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে।’’ তিনি বলেছেন। 

সিটি মেয়র ডেম্বা ডিওপ জানান, ‘‘তিনটি শিশুকে বাঁচানো গেছে।’’

স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, মামে আবদু আজিজ সাই দেবাখ হাসপাতালটি সম্প্রতি চালু হয়েছে। 

সেনেগালের স্বাস্থ্যমন্ত্রী আব্দুলায়ে দিয়ুফ সার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বৈঠকে উপস্থিত থাকতে গেছেন। তিনি দ্রুত দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন, ‘‘এই পরিস্থিত খুব দুর্ভাগ্যজনক ও অসম্ভব যন্ত্রণাদায়ক।’’ তিনি একটি রেডিওর কাছে বলেছেন, ‘‘কিভাবে কি ঘটেছে তা নিয়ে একটা তদন্ত হবে।’’