শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে মিয়ানমার সফরে যাচ্ছে ভারতের পররাষ্ট্রসচিব

অনলাইন নিউজ পোর্টাল • 28 আগস্ট 2020, 11:44 দুপুর • 201 বার পঠিত
সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে মিয়ানমার সফরে যাচ্ছে ভারতের পররাষ্ট্রসচিব

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে কিছুদিন আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ দিয়েছিলো ভারতের প্রধানমন্ত্রী। এরপরই দুই দিনের সফরে বাংলাদেশে আসেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। এবার সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারে সফরে যাচ্ছেন শ্রিংলা।

জানা গেছে, সেপ্টেম্বর মাসের প্রথমেই মিয়ানমারে উচ্চ পর্যায়ের এই সফর হচ্ছে। এই সফরে দু’দেশের মধ্যে যৌথ উদ্যোগে শুরু হওয়া প্রকল্পগুলো নিয়ে কথা হওয়ার পাশাপাশি সন্ত্রাসবাদ নিয়েও আলোচনা হবে। এই সফরের ফলে মিয়ানমারের সঙ্গে ভারতের সম্পর্ক আরো উন্নত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, সফরে যৌথ উদ্যোগে চলা প্রকল্পগুলোর বিষয়ে আলোচনা করার পাশাপাশি মিয়ানমারের কমান্ডার ইন চিফ সিনিয়র জেনারেল মিন আং হিলাংয়ের সঙ্গে দেখা করবেন শ্রিংলা ও সেনাপ্রধান। মিয়ানমারের পশ্চিম সীমান্তে যে ভারতবিরোধী কার্যকলাপ চলছে সেটা রুখতে তার সাহায্য চাওয়া হবে।