শীঘ্রই খুলে যেতে পারে শপিং মল, দোকানপাট
অনলাইন নিউজ পোর্টাল
•
20 এপ্রিল 2021, 09:48 সকাল
•
225 বার পঠিত
মহামারি করোনার উর্ধগতির কারণে সারাদেশে চলছে সর্বাত্মক লকডাউন। আর এ কারণে সামনে ঈদ থাকা সত্ত্বেও বন্ধ রয়েছে শপিং মল ও দোকান পাট। এরই মধ্যে চলমান লকডাউনের মেয়াদ আরো এক সপ্তাহ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত হয়েছে।
তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ঈদে ব্যবসায়ীদের কথা মাথায় রেখে শিগগিরই শপিং মল ও দোকানপাট খোলার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। এছাড়া সীমিত আকারে অর্থনৈতিক কার্যাবলি চালুর বিষয়ে একাধিক জ্যেষ্ঠ সচিব মত দিয়েছেন।
এদিকে সরকারের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, আসছে ঈদ উপলক্ষে দোকান মালিক এবং কর্মচারীসহ সামগ্রিক অর্থনীতির বিষয়টি মাথায় রেখে আগামী রোববারের দিকে দোকানপাট খুলে দেয়া হতে পারে। তবে স্বাস্থ্যবিধি যাতে কঠোরভাবে মানা হয়, সেদিকে বিশেষ নজর রাখা হবে।