শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদি জেনারেল খালেদ আল-হারবিকে বরখাস্ত করলেন বাদশাহ সালমান

অনলাইন নিউজ পোর্টাল • 09 সেপ্টেম্বর 2021, 09:32 সকাল • 259 বার পঠিত
সৌদি জেনারেল খালেদ আল-হারবিকে বরখাস্ত করলেন বাদশাহ সালমান

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ জননিরাপত্তা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল খালেদ আল-হারবিকে বরখাস্ত করেছেন। গত বুধবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া।

প্রতিবেদনে জানা গেছে , সৌদি জননিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় লেফটেন্যান্ট জেনারেল খালেদ আল-হারবি কিছু আইন ভঙ্গ করেন। সরকারি ও বেসরকারি খাতের ১৮ জন ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছেন তিনি। এক তদন্তে তার অনিয়ম ধরা পড়ে।

এদিকে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, গত মঙ্গলবার এক রাজকীয় ফরমানের মাধ্যমে খালেদ আল-হারবিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই ফরমানে তিনি ব্যক্তিগত স্বার্থে জনগণের অর্থ হাতিয়ে নিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও জালিয়াতি, ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তবে জেনারেল খালেদ আল-হারবির অপকর্মের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে দেশটির জাতীয় দুর্নীতিবিরোধী কমিশন। এছাড়া তাদের বিরুদ্ধেও তদন্ত করা হবে যারা তার সাথে জড়িত ছিল।