শবে বরাত নিয়ে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার
মোহাম্মদ খাইরুল আমিন
•
03 মার্চ 2022, 09:46 সকাল
•
526 বার পঠিত
১৪৪৩ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা ও শবে বরাতের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হবে।
বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সভার সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।