শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাভার ডিইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন

মোহাম্মদ খাইরুল আমিন • 28 এপ্রিল 2022, 10:00 দুপুর • 232 বার পঠিত
সাভার ডিইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন

সাভারের আশুলিয়ায় ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) প্যাকজার বাংলাদেশ লিমিটেড নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত  বুধবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।


এদিকে ফায়ার সার্ভিসের ঢাকা কন্ট্রোলের ডিউটি অফিসার মো. রাশেদ বলেন, কারখানাটিতে ১০টা ২৯ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরো বলেন, আগুন লাগার কারণ জানা যায়নি। পোশাক তৈরির জন্য কারখানাটিতে লেভেল ও স্টিকার তৈরি হতো।