সাত বছরে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
অনলাইন নিউজ পোর্টাল
•
27 অক্টোবর 2021, 10:06 দুপুর
•
400 বার পঠিত
বিশ্ববাজারে অব্যাহতভাবে বাড়ছে জ্বালনি তেলের দাম। এবার দাম বেড়ে সাত বছরে সর্বোচ্চ রেকর্ড করেছে । গত সোমবার যুক্তরাষ্ট্রের অশোধিত তেলের দাম ১.২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয় ৮৫.০৭ ডলার, যা ২০১৪ সালের পর সর্বোচ্চ দাম।
তবে এর পাশাপাশি লন্ডনের ব্রেন্ট তেলের দামও ১ শতাংশ বেড়ে হয় ৮৬.৫১ ডলার, যা তিন বছরে সর্বোচ্চ। সব মিলিয়ে এ মাসে তেলের দাম বেড়েছে ১৩ শতাংশ এবং এক বছরে বেড়েছে ১২০ শতাংশ। তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাস ও কয়লার দামও টানা বাড়ছে।