শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

সারাবিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 15 নভেম্বর 2022, 08:55 সকাল • 295 বার পঠিত
সারাবিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

বিশ্বজুড়ে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৫৮ জনের। আর শনাক্ত হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৫০৬ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ১৬ হাজার ২৫৯ জনে। মোট রোগী বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ৫ লাখ ১৮ হাজার ৩৫৯ জন।

আজ মঙ্গলবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এদিকে জানা যায় গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স।

জাপানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৫৫ জন এবং মারা গেছেন ৪৮ জন। করোনার শুরু থেকে এখন পর্যন্ত ২ কোটি ৩২ লাখ ১৬ হাজার ২৬৫ জন আক্রান্ত হয়েছেন এবং ৪৭ হাজার ৬২৭ জন মারা গেছেন।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ১৭ জন এবং মারা গেছেন ১০০ জন। শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৭১ লাখ ৩৩ হাজার ১৯০ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৮২১ জনের।