শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

সারাবিশ্বে করোনায় একদিনে এক হাজার ৪৩ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 05 অক্টোবর 2022, 08:49 সকাল • 360 বার পঠিত
সারাবিশ্বে করোনায় একদিনে এক হাজার ৪৩ জনের  মৃত্যু

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো এক হাজার ৪৩ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে চার শতাধিক।
এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৫ লাখ ৫২ হাজার ৯২৬ জনে পৌঁছেছে।

এদিকে এই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৪ হাজার ২৮৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ২ লাখেরও বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৬২ কোটি ৪১ লাখ ৫ হাজার ৩৩২ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসের শুরু থেকে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বুধবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে ফ্রান্সে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ১৮৫ জন এবং মারা গেছেন ৭৪ জন। করোনা মহামারির শুরু থেকে এ দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৫৫ লাখ ৭৩ হাজার ১৩৫ জন আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫৫ হাজার ২৭২ জন মারা গেছেন।